প্রধান সংবাদ

যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে আজ

স্টাফ রিপোর্টার:

সরবরাহ লাইনের মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সোমবার (১৮ এপ্রিল) গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তিতাস।

রোববার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএস’র পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার আজ (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 April 2022

যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে আজ

chitrodesh.com