অপরাধ ও আইনপ্রধান সংবাদ

রাজশাহীতে কলেজছাত্রকে গলা কেটে হত্যা

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট উপজেলায় সাঈদ ইসলাম সনি নামের এক কলেজছাত্রকে হাত, পা ও গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সনি পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নাটোর এনএস কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।

নিহতের চাচাত ভাই মিরাজ যুগান্তরকে বলেন, গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে সনি নিজ বাড়ি বানেশ্বর থান্দারপাড়া গ্রাম থেকে বের হয়ে আর ফেরেনি।

অনেক রাত হলেও সনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এরপর শনিবার সকালে জানতে পারে মাড়িয়া উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশে সনির হাত, পা ও গলা কাটা মরদেহ পড়ে আছে।

শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম জানান, উত্তরপাড়ায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সংবাদ দেয়। পরে সেখানে গিয়ে দেখি মরদেহের হাত ও পায়ের রগ কাটা। এছাড়াও গলা কেটে ফেলা হয়েছে। পরে পুলিশকে সংবাদ দেয়া হয়।

মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

অধিক তদন্ত ছাড়া নিহতের বিষয়ে আর কিছুই বলা যাচ্ছে না। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকবে দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।

চিত্রদেশ//এফ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 August 2020

রাজশাহীতে কলেজছাত্রকে গলা কেটে হত্যা

chitrodesh.com