প্রধান সংবাদবিনোদনস্বাস্থ্য কথা

বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন এ চালানসহ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দিয়েছে দেশটি।

শনিবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

ডিপার্টমেন্ট অফ স্টেট জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশকে ১.৭৯ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করেছে। কোনো স্ট্রিং সংযুক্ত না করে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ অন্যান্যদের জীবন বাঁচানোর জন্য টিকার সমর্থন দিয়ে যাচ্ছে।

এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশকে ১৮ লাখ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় করোনা বিষয়ক ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 November 2021

বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র

chitrodesh.com