প্রধান সংবাদসারাদেশ

কেন্দ্রের বাইরে সমর্থকদের গোলাগুলি, যুবক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিল প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম আলাউদ্দিন।

বুধবার সকালে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল।

নিহত আলাউদ্দিন কুমিল্লার সুলতান মিয়ার ছেলে।

জানা যায়, সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর পর পাহাড়তলী ওয়ার্ডের ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. আলাউদ্দিন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বশির আহমদ জানান, ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটলেও সেখানে সুষ্ঠু ভোটগ্রহণ চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।’

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 January 2021

কেন্দ্রের বাইরে সমর্থকদের গোলাগুলি, যুবক নিহত

chitrodesh.com