খেলাধুলাপ্রধান সংবাদ

ভিএআরের নাটকীয় সিদ্ধান্তে বাঁচল রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
শেষ মুহূর্তে ভিএআরের নাটকীয় সিদ্ধান্তে হার এড়িয়েছে পর্তুগাল। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’ থেকে রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল।

ম্যাচের যোগ করা সময়ে কলম্বিয়ার ডিফেন্ডার ডাভিনসন সানচেজ বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন। সেই গোলেই জয় নিশ্চিত হয়েছে বলে মনে হচ্ছিল। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের শুরুতে মিলিমিটারের ব্যবধানে অফসাইড ছিল।

ফলে গোল বাতিল করে দেন রেফারি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে পর্তুগাল।

ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে পর্তুগাল।

গ্রুপ রানার্সআপ হওয়ায় রাউন্ড অব ৩২-এ কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রোনালদোরা।

আগামী ২ জুলাই নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধি ঘানার।

এদিকে গ্রুপ ‘কে’ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। তবে দক্ষিণ কোরিয়ার মতোই উজবেকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 June 2026

ভিএআরের নাটকীয় সিদ্ধান্তে বাঁচল রোনালদোর পর্তুগাল

chitrodesh.com