
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘অদম্য পাখা’
যৌবনের বুকে জীবনের মধু আহরণ করে
অলৌলিক স্বর্গীয় শক্তির ফয়েজ অন্তরে ভরে
অজানাকে আপন করেছি অনন্ত ইচ্ছের ভারে।
ধিরে ধিরে অন্তরে বেড়েছে জ্বালা
বিবর্তনের আভরণে সেজেছে পুরো জগৎ
ইচ্ছের পাখিগুলো খেই হারিয়েছে গোধূলির সোপানে।
তবুও ভাবনার আড়ালে ভাবের বিনিময় করে
ঐশী আলোর খোরাক অন্তরে ঢেলে
পাথ হেটেছি বহুদুর অদম্য পাখা মেলে।





