প্রধান সংবাদসারাদেশ

ঘন কুয়াশা:পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার দিবাগত রাত ৩টা থেকে চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কুয়াশার কারণে তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।

নদী পারের অপেক্ষায় ২ পাড়ে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। তীব্র শীত ও কুয়াশায় যাত্রী এবং পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, সোমবার মধ্যরাত থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে এলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

এ সময় মাঝ নদীতে কয়েকটি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে জানান তিনি।

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 January 2021

ঘন কুয়াশা:পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

chitrodesh.com