প্রধান সংবাদসারাদেশ

ঘন কুয়াশার বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোর ছয়টা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌরুটের দিক নির্দেশনা বাতি ঝাপসা হয়ে আসে। দূরত্ব নির্ণয় করতে না পারায় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। এ অবস্থায় ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ জানান, ভোর ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

চিত্রদেশ//এলএফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 December 2020

ঘন কুয়াশার বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

chitrodesh.com