প্রধান সংবাদ

মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ডসংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দিবাগত রাত ২টার দিকে ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মিরপুরের কালশী বাসস্ট্যান্ডসংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ১২টি ইউনিট কাজ করে। পরে চেষ্টা চালিয়ে তারা দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চিত্রদেশ//এলএইচ//

 

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 November 2020

মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

chitrodesh.com