চিত্রদেশ

মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে কাজল

বিনোদন ডেস্ক :

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান— নায়সা ও যুগ।

সিঙ্গাপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নায়সা। করোনার কারণে ভারতে লকডাউন শুরুর আগেই মা-বাবার কাছে ফেরেন তিনি। এরপর লকডাউনের পুরোটা সময় সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটিয়েছেন অজয়-কাজল।

এদিকে করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও মেয়েকে নিয়ে সিঙ্গাপুর পাড়ি দিয়েছেন কাজল। আগামী কয়েক মাস সেখানেই থাকবেন তিনি।

এ প্রসঙ্গে একটি সূত্র মুম্বাই মিররকে বলেন, ‘নায়সা সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া করেন। অজয় ও কাজল চাইছেন না মেয়ের পড়ালেখার কোনো ক্ষতি হোক। অন্যদিকে এই মহামারির সময়ে বিদেশে মেয়েকে একা রাখতেও চাইছেন না। এ কারণে কাজল মেয়ের সঙ্গে রয়েছেন। তিনি সিঙ্গাপুরে কয়েক মাস থাকবেন। ২০১৮ সালে অজয়-কাজল সেখানে একটি অ্যাপার্টমেন্ট কেনেন, মা-মেয়ে সেখানেই থাকবেন।’

অজয় বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন। দু’টি সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ চলছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবেন। ছেলেকে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি।

এছাড়া অজয়ের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। তার পরবর্তী ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমার কিছু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি রয়েছে। খুব শিগগির ‘ময়দান’ সিনেমার শুটিং শুরু করবেন। এখানেই শেষ নয়, তামিল ভাষার ‘কাইথি’ সিনেমার হিন্দি রিমেক, ‘গোলমাল ফাইভ’, ‘চাণক্য’ সিনেমায় অভিনয় করবেন তিনি। অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমা অতিথি চরিত্রে হাজির হবেন অজয়।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 September 2020

মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে কাজল

chitrodesh.com