চিত্রদেশ

অপর্ণার বিয়ে

বিনোদন ডেস্ক:

দীর্ঘ বন্ধুত্ব ও প্রেমের পর শক্রজিৎ দত্তের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। সোমবার পারিবারিকভাবে বাগদানের পর্ব সম্পন্ন হয়েছে অপর্ণার। আশীর্বাদ অনুষ্ঠানও হয়ে গেছে।

গ্রামের বাড়ি চট্টগ্রামে বর ও কনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, পরিচালক শাফায়াত মুনসুর রানাসহ আরও অনেকেই।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর অপর্ণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

জানা গেছে, অপর্ণা ঘোষের বরের নাম সত্যজিৎ দত্ত। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে পড়াশোনা করেছেন।

এ অভিনেত্রীর পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বিয়ে শেষে আসছে বছরের শুরুতে জমকালো আয়োজনে হবে রিসিপশনের অনুষ্ঠান। বর-কনের পরিবারের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন শোবিজে অপর্ণার সহকর্মীরা।

চিত্রদেশ//এফ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 December 2020

অপর্ণার বিয়ে

chitrodesh.com