চিত্রদেশ

দীপিকাকে নাচ শেখাচ্ছেন কার্তিক

বিনোদন ডেস্ক
মুম্বাই এয়ারপোর্টে যাত্রী ও দর্শনার্থীদের চোখ আটকে গেল বলিউড তারকা দীপিকা পাডুকোনের দিকে। আজ রবিবার সকাল নয়টার দিকে মুম্বাই এয়ারপোর্টে হাজির হয়ে, নাচের স্টেপ করতে শুরু করেন এই নায়িকা। এরকম পাবলিক প্লেসে এসে এভাবে নাচতে দেখে দর্শনার্থীদের চোখ যেন ছানাবড়া।

না, অবাক হওয়ার কিছুই নেই। চলমান ‘ধীমি ধীমি’ চ্যালেঞ্জের অংশ হিসেবে নাচছেন এই নায়িকা। তাকে নাচের স্টেপ শিখিয়ে দিচ্ছিলেন কার্তিক আরিয়ান। কার্তিকের সাথে দেখা হওয়ার পর দীপিকাকে বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছিল। এসময় সাদা রঙের টপসের উপর লাল জ্যাকেট পরেছিলেন দীপিকা। আর ছিল নীল জিন্সের সাথে কালো জুতা।

দীপিকা জানান, বাড়িতে তিনি অনেকবার আয়নার সামনে দাঁড়িয়ে নাচের স্টেপগুলো উঠানোর চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই ঠিকঠাক করতে পারছিলেন না। কার্তিককে কাছে পেয়ে দ্রুতই হুক-আপ স্টেপগুলো শিখে নেন দীপ।

উল্লেখ্য, কার্তিক তার ইনস্টাগ্রামে তার মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘পতি পত্নী অউর ওহ’র গান ‘ধীমি ধীমি’ নিয়ে এক চ্যালেঞ্জ জানান। যাতে অংশ নিলেন দীপিকা। ছবিটিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার।

চিত্রদেশ ডটকম//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 December 2019

দীপিকাকে নাচ শেখাচ্ছেন কার্তিক

chitrodesh.com