প্রধান সংবাদস্বাস্থ্য কথা

হার্ট অ্যাটাকের আশঙ্কা, যেসব লক্ষণ অবহেলা করবেন না

স্বাস্থ্য ডেস্ক
বর্তমানে অসংখ্য মানুষ হার্ট অ্যাটাকের কারণে প্রাণ হারাচ্ছেন। যেকোনো বয়সী ব্যক্তিই এই স্বাস্থ্য জটিলতায় পড়তে পারেন। বলা হয়, হার্ট অ্যাটাক একদম হঠাৎ করেই, কোনো ইঙ্গিত ছাড়াই হয়ে থাকে। এই ধারণা ঠিক নয়। হৃদপিণ্ড কিছু লক্ষণের মাধ্যমে আমাদের হার্ট অ্যাটাকের আগাম জানান দেয়। এসব উপসর্গ দেখা দিলে তাই সতর্ক হওয়া জরুরি-

ঘাড়-পিঠ ব্যথা
অনেকেরই ঘাড়ে, পিঠে মাঝে মাঝেই অসহ্য যন্ত্রণা হয়। এই ব্যথার পেছনে অনেক কারণই থাকতে পারে। তবে অস্বস্তি যদি একটু বেশি হয় আর কয়েকদিন ধরে চলতে থাকে তাহলে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হতে পারে হার্টের সমস্যার কারণে এই ব্যথা হচ্ছে।

মাথা ঘোরা
অনেকেরই মাঝে মাঝে মাথা ঘোরানোর সমস্যা দেখা দেয়। ঝিম ধরে যায়। চোখে অন্ধকার দেখেন। মনে হয় দাঁড়িয়ে থাকতে পারবেন না, পড়ে যাবেন। এসব লক্ষণ কিন্তু আদতে হার্টের সমস্যার জানান দেয়।

 

চোয়ালে অস্বস্তিকর যন্ত্রণা
চোয়ালে অস্বস্তিকর যন্ত্রণা হলে অবহেলা করবেন না। হতেই পারে মুখের ভেতরে কোনো ইনফেকশন থেকে বা দাঁতের সমস্যা থেকে এই ব্যথা হচ্ছে। কিন্তু চোয়ালের ব্যথা অনেকসময় হার্টের অসুবিধার কারণেও হতে পারে। তাই এই লক্ষণ অবহেলা না করাই ভালো।

মাথা ব্যথা
মাঝেমধ্যে মাথা ব্যথা করতেই পারে কিন্তু নিয়মিত এমনটা হওয়া ভালো লক্ষণ নয়। দিনের পর দিন মাথা ব্যথায় কষ্ট পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। হতে পারে এটি হার্টের সমস্যার কোনো ইঙ্গিত।

গা গোলানো
হার্ট অ্যাটাকের আশঙ্কার কারণেও কিন্তু আপনার গা-গোলাতে পারে। খাবার দেখলেই বমি ভাব হতে পারে। কিছু না খেলেও গা-গোলানো, বমি ভাব অনুভূত হতে পারে। এসব লক্ষণের ব্যাপারে সচেতন হোন।

অতিরিক্ত ঘাম
গরমে ঘেমে যাওয়া স্বাভাবিক। কিন্তু গরম না লাগা সত্ত্বেও অতিরিক্ত ঘামানো একদম ঠিক নয়। সারা শরীর ঠান্ডা হয়ে ঘামতে থাকা হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ।

বুকে চিনচিনে ব্যথা
ঘাড়ে, পিঠে ব্যথার পাশাপাশি বুকে চিনচিনে ব্যথা, প্রায় রোজই বদহজমের মারাত্মক সমস্যা হওয়া- এগুলোও কিন্তু হৃদযন্ত্রের সমস্যার কথা জানায়। অবহেলা করলে বিপদে পড়বেন।

শ্বাসকষ্ট
হার্টের সমস্যা হলে অবধারিতভাবে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেবে। শ্বাস নিতে সমস্যা হতে পারে। অল্প পরিশ্রম করেই ক্লান্ত হয়ে যেতে পারেন আপনি। তাই শ্বাসের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

হাত-পা অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া
অনেকের ক্ষেত্রেই দেখা যায়, হাত-পা অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে, তাও আবার আচমকাই। এই লক্ষণও কিন্তু হার্টের সমস্যার ইঙ্গিত দেয়। তাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 January 2026

হার্ট অ্যাটাকের আশঙ্কা, যেসব লক্ষণ অবহেলা করবেন না

chitrodesh.com