প্রধান সংবাদসারাদেশ

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার মাটিয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি খুন ও ডাকাতির ১৩ মামলার আসামি বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার মধ্যরাতে সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা দামারপোতার মধ্যবর্তী স্থানে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ‘দু’দিন আগে মাটিয়াডাঙ্গা গ্রামের কাওসার আলির ছেলে জাকির হোসেনকে (৪০) গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে তাকে নিয়ে অস্ত্রভাণ্ডার তল্লাশিতে গেলে এ সময় আগে থেকে ওৎপেতে থাকা জাকির বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।’

দুই পক্ষের গোলাগুলির মধ্যে জাকির গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পুলিশ পরিদর্শক আরও জানান, জাকিরের বিরুদ্ধে আবদুর রশীদ হত্যা, চোরাচালান , ঘের দখল ও ডাকাতির ১৩ টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 January 2020

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

chitrodesh.com