কর্পোরেট সংবাদ

শাহজাহান-শাকিল ডিএসইর পরিচালক নির্বাচিত

স্টাফ রিপোর্টার:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার বা স্টেকহোল্ডারদের ভোটে প্রতিষ্ঠানটির নতুন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান এবং শাকিল রিজভী।

রোববার সকাল ১০টা থেকে রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

দুই পরিচালক পদে এই ভোটযুদ্ধে অংশ নেন জাহান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী এবং ডেসা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামীম আফজাল।

২৫৯ জন বৈধ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৭৮ জন। এর মধ্যে ৮টি ভোট বাতিল হয়েছে। শেয়ারসংখ্যা দ্বারা ভোট নির্ধারিত হওয়ায় ২৫৯ জন ভোটারের ভোটসংখ্যা ১১৭ কোটি ২৪ লাখ ৫৪ হাজার।

বৈধ ভোটের মধ্যে শাহজাহান পেয়েছেন ৮৬ কোটি ৪২ লাখ ৮০ হাজার এবং শাকিল রিজভী পেয়েছেন ৮২ কোটি ৯ লাখ ৬৮ হাজার ভোট। আর পরাজিত প্রার্থী শামীম আফজাল পেয়েছেন ১৫ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ভোট।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 December 2019

শাহজাহান-শাকিল ডিএসইর পরিচালক নির্বাচিত

chitrodesh.com