অর্থ-বাণিজ্যকর্পোরেট সংবাদ

কিস্তির অর্ধেক জমা দিলেই খেলাপি হবেন না গ্রাহক

স্টাফ রিপোর্টার:
চলমান করোনা মহামারি পরিস্থিতিতে তৈরি হওয়া অচলাবস্থায় ব্যাংক ঋণ পরিশোধে সুবিধা দেয়ার পর এবার আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের ঋণ পরিশোধে নতুন সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের কিস্তিতে ছাড় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ আগস্টের মধ্যে অন্তত ৫০ শতাংশ ঋণের কিস্তি জমা দিয়েই নিয়মিত গ্রাহক থাকা যাবে। কেউ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।

সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ‘ঋণ/লিজ/অগ্রিম শ্রেণিকরণ’ শিরোনামে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সম্প্রতি ব্যাংক ঋণের ক্ষেত্রেও ২০ শতাংশ ঋণের কিস্তি পরিশোধে সুযোগ দিয়েছে বাংলাদেশ বাংক।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে ঋণের কিস্তির ন্যূনতম ৫০ শতাংশ প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ বছর ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ শ্রেণিকরণ করা যাবে না। অর্থাৎ ঋণের কিস্তি জুনে ১০০ টাকা হলে ৫০ টাকা পরিশোধ করলেই নিয়মিত গ্রাহক হয়ে যাবে। এ ক্ষেত্রে জুন মাস পর্যন্ত দেওয়া কিস্তির বকেয়া টাকা নির্দেশনা অনুযায়ী সর্বশেষ কিস্তির সঙ্গে দিতে হবে। এ ছাড়া অন্যান্য কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।

এর আগে গত বছর করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে ২০২০ সালের পুরো সময়ে ঋণ পরিশোধ না করে খেলাপিমুক্ত থাকার সুযোগ পান গ্রাহকেরা। করোনা সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 July 2021

কিস্তির অর্ধেক জমা দিলেই খেলাপি হবেন না গ্রাহক

chitrodesh.com