প্রধান সংবাদ

শপথ নিলেন দুই এমপি

স্টাফ রিপোর্টার:
শপথ নিয়েছেন ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নবনির্বাচিত দুই সংসদ সদস্য। তারা হলেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম এবং নওগাঁ-৬ আসনের মো. আনোয়ার হোসেন (হেলাল)।

বুধবার সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

শপথ নেওয়ার পর মনিরুল ইসলাম এবং আনোয়ার হোসেন রেওয়াজ অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর এই দুই আসনে উপ নির্বাচন হয়।

 

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 October 2020

শপথ নিলেন দুই এমপি

chitrodesh.com