অন্যান্যপ্রধান সংবাদ

রূপালী লাইফের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৩ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ।

রোববার (২২ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ২৮ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
23 August 2021

রূপালী লাইফের লভ্যাংশ ঘোষণা

chitrodesh.com