চিত্রদেশ

রিয়াসহ ৩ জনের ফোন ল্যাপটপ জব্দ

বিনোদন ডেস্ক:

সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর দু’টি ফোন বাজেয়াপ্ত করল ইডি। শুধু রিয়াই নন, তার ভাই শৌভিক এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর মোবাইল ফোনও নিজেদের হেফাজতে নিয়েছে তারা। ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রত্যেকের কললিস্টই খতিয়ে দেখা হবে।

ফোন ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে চক্রবর্তী পরিবারের দু’টি ল্যাপটপ এবং দু’টি আইপ্যাডও। সব ক’টি গ্যাজেটই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে খবর।

পাশাপাশি, মঙ্গলবার বেলা ২টা নাগাদ ইডি অফিসে পৌঁছান সুশান্তের ‘রানি দিদি’, অর্থাৎ মিতু সিং। এই প্রথম সুশান্তের পরিবারের কোনও সদস্যকে দপ্তরে ডাকল ইডি। পিটিআই সূত্রে জানা যাচ্ছে, মিতু ছাড়াও সুশান্ত ও রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী এবং তাদের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকেও এদিন আবার জেরা করছে ইডি।

সোমবার টানা দশ ঘণ্টা জেরার পর রাত সাড়ে ৯টা নাগাদ ইডি-র অফিসে থেকে বের হন রিয়া ও তার পরিবার। সুশান্ত ও রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী এবং তাদের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে ডাকা হয়েছিল গতকালও।

একটি সূত্রে জানা যাচ্ছে,রিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের যে অভিযোগ তা নিয়ে কিছু না বললেও শ্রুতি নাকি ইডি-কে জানিয়েছেন, সুশান্তের হয়ে যাবতীয় সিদ্ধান্ত নিতেন রিয়াই।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 August 2020

রিয়াসহ ৩ জনের ফোন ল্যাপটপ জব্দ

chitrodesh.com