চিত্রদেশ

সালমান করোনা নেগেটিভ, তবে জন্মদিনে পার্টি করবেন না

বিনোদন ডেস্ক:

খবরটি বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বলিউডে। সালমান খানের গাড়িচালক ও গৃহপরিচারিকা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় সম্প্রতি। তাদের সংস্পর্শে থাকায় সালমান ও তার পরিবারের সদস্যরা আইসোলেশনে রয়েছেন। তাদের করোনা হয়েছে কিনা তাও পরীক্ষা করা হয়েছে।

সেখানে সবারই করোনা নেগেটিভ এসেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে। এ খবরটি স্বস্তি দিয়েছে সালমান ভক্তদের।

এদিকে জানা গেল, প্রতিবারের মতো এবার জন্মদিন নিয়ে কোনো আয়োজন করবেন না যেখানে লোক সমাগমের সম্ভাবনা রয়েছে। প্যানভেলের ফার্ম হাউসে জন্মদিন নিয়ে নানা আয়োজন করেন বলিউডের ভাইজান। তবে তার ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, করোনার কারণে চলতি বছর কোনো পার্টি আয়োজন করবেন না সালমান।

২৭ ডিসেম্বর তার জন্মদিনে থাকছে না কোনো আয়োজন।

শুধু পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটবেন। যেমনটা হয়েছে দিন কয়েক আগে সালমানের বাবা-মায়ের বিবাহবার্ষিকীর আয়োজন।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
23 November 2020

সালমান করোনা নেগেটিভ, তবে জন্মদিনে পার্টি করবেন না

chitrodesh.com