প্রধান সংবাদবিনোদন

রাহুলের মৃত্যুর পর যে বার্তা দিলেন স্ত্রী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুতে হতভম্ভ তার ভক্ত-অনুরাগীরা। শোকের ছায়া নেমেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। রাহুলের মৃত্যু শোক বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে।

রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও গভীরভাবে শোকাহত। এ পরিস্থিতিতে সবার উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা সরকার বলেন, “আমাদের জন্য এটি গভীর শোক ও দুঃখের সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা কামনা করছি। একজন সন্তান, একজন মা, গোটা একটি পরিবার এবং প্রিয়জনেরা একসঙ্গে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছে।”

অনুরোধ জানিয়ে প্রিয়াঙ্কা সরকার বলেন, “আমরা আমাদের বন্ধু ও গণমাধ্যমের সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই কঠিন মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। এই মুহূর্তে আমাদের শোক পালনের সুযোগ দিন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।”

রবিবার (২৯ মার্চ) তালসারিতে সমুদ্রে তলিয়ে মারা গেছেন অভিনেতা রাহুল। সেখানে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন তিনি। বড় পর্দা, ছোট পর্দা ও থিয়েটারে তার অবাধ বিচরণ ছিল। তেতাল্লিশের রাহুলের মৃত্যুর খবর কেউই মেনে নিতে পারছে না।

ভালোবেসে বিয়ে করেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। তাদের সংসার জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু পুত্র সহজের জন্মের পর তাদের সংসারে ফাটল ধরতে শুরু করে। ২০১৭ সালে আলাদা হয়ে যান এই দম্পতি।

তারপর পাল্টাপাল্টি অভিযোগ করে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তারা। পরে পুত্র সন্তান সহজের দায়িত্ব এড়ানো, প্রিয়াঙ্কাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার। তবে সব সংকটা কাটিয়ে সংসারে ফিরেন এই জুটি। সবই ঠিক ছিল হঠাৎ নিয়তি তাদের আলাদা করে দিলো।

‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। এ ছাড়া ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি সিনেমায় রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 March 2026

রাহুলের মৃত্যুর পর যে বার্তা দিলেন স্ত্রী প্রিয়াঙ্কা

chitrodesh.com