প্রধান সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর অবশেষে অঝোরে ঝরলো স্বস্তির বৃষ্টি। বুধবার বিকেলে এমন বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরজীবনে।

এদিন সকালে রাজধানীতে আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতায় গরম বাড়ে। বেলা ৩টার পর আকাশে হাঠৎ জমতে থাকে মেঘ। এরপর মেঘের গর্জনে জানান দেয় বৃষ্টির কথা। অবশেষে বেলা সাড়ে ৩টার পর অঝোরে ঝরতে থাকে বৃষ্টি। অতিষ্ঠ গরমের পর ঠান্ডা বাতাস বইয়ে আনল এ বৃষ্টি। এতে করোনাভাইরাস পরিস্থিতিতেও নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।

আবহাওয়া অফিস বলছে, মে মাসের বেশিরভাগ সময়ে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাঝে মাঝে দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে এ সময় ভ্যাপসা গরম বিরাজ করে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 May 2020

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

chitrodesh.com