গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘অনিন্দ্য সুন্দর’

অদৃশ্য, অপার ভালোবাসার বিজয়মাল্য গলায় পরে
দৈনন্দিন ঝক্কি ঝামেলার যত গঞ্জনা অন্তরে সয়ে
আমি ছুটে চলেছি গন্তব্যহীন মহাকালের অন্তহীন দিগন্তে।
কখনোবা ভালোবাসার পরাজয়ে বেড়েছে সীমাহীন বিত্ত বৈভব
হিংসা, বিদ্বেষ ও কপটতার ছলে আহত হয়েছে মানবিকতার গল্প
লোভলালসার আস্তাকুঁড় ধূলিসাৎ হয়েছে অলৌকিক জ্যোতিতে।
আবারো জীবনের মূলস্রোতে যৌবন ফিরেছে
কৃষ্ণচূড়ার বাহারি রঙে জীবন হেসেছে
সংগ্রামী পথিক অগ্রসর হয়েছে চিরায়ত অনিন্দ্য সুন্দরের পথে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
23 September 2023

মো: মেহেবুব হকের কবিতা 'অনিন্দ্য সুন্দর'

chitrodesh.com