প্রধান সংবাদ

আকাশ থেকে পদ্মাসেতুর ছবি তুললেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
যার একান্ত প্রচেষ্টায় খরস্রোতা পদ্মার উপর সেতু হচ্ছে, স্বপ্ন আজ বাস্তবের খুব কাছে। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশ থেকে নিজ হাতেই মোবাইল ফোন দিয়ে ছবি তুললেন পদ্মাসেতুর।

প্রধানমন্ত্রীর ছবি তোলার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে খোকন লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতী দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফেরার পথে পদ্মার উপর হেলিকপ্টার থেকে ছবি তোলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 January 2020

আকাশ থেকে পদ্মাসেতুর ছবি তুললেন প্রধানমন্ত্রী

chitrodesh.com