গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘আমি তোমাকে চাই’

গ্রীষ্মের তপ্ত দুপুরে তোমাকে চাই।
রিমঝিম বৃষ্টিতে তোমাকে চাই।
শিশিরভেজা শরতে তোমাকে চাই।
বসন্তের কোকিল কূজনে তোমাকে চাই।
নির্মল প্রভাতে তোমাকে চাই।
সূর্যস্নাত বিকালে তোমাকে চাই।
দিনের ক্লান্তি মিটিয়ে তোমাকে চাই।
রাতের অবসরে তোমাকে চাই।
মিষ্টি আলাপনে তোমাকে চাই।
শান্তির সমীরণে তোমাকে চাই।
কষ্টের প্রহরে তোমাকে চাই।
বুকফাটা কান্নায় তোমাকে চাই।
স্বর্গীয় নিসর্গে তোমাকে চাই।
নিঃসঙ্গ জীবনে তোমাকে চাই।
ভাবনার গভীরে তোমাকে চাই।
সারাটি জীবন তোমাকে চাই।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 July 2023

মো: মেহেবুব হকের কবিতা 'আমি তোমাকে চাই'

chitrodesh.com