প্রধান সংবাদ

মা-বাবার পর না ফেরার দেশে মেয়ে

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণ:

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাসের লাইনে বিস্ফোরণের ঘটনায় বাবা-মার পর এবার না ফেরার দেশে চলে গেলেন মেয়ে মুন্নি চৌধুরী (১৪)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় এই কিশোরীর মৃত্যু হয় বলে নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

মুন্নি চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের মানব চৌধুরী-বাচা চৌধুরী দম্পতির মেয়ে। পরিবারে সঙ্গে সোনারগাঁওয়ের কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতো তারা।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় মুন্নি চৌধুরী নামে এক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল তার। গত শনিবার ও রোববার মুন্নি চৌধুরীর বাবা-মা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলেও জানান তিনি।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। মানব চৌধুরী ও বাচা চৌধুরী দম্পতির তিন মেয়ে মুন্নি চৌধুরী (১৪), তিন্নি চৌধুরী (১২) ও মৌরি চৌধুরীকে (৬) দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। বর্তমানে তাদের দুই মেয়ে তিন্নি ও মৌরি বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 September 2025

মা-বাবার পর না ফেরার দেশে মেয়ে

chitrodesh.com