চিত্রদেশ

ভ্যাপসা গরম ও বৃষ্টি বলয় নিয়ে নতুন করে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘প্রবাহ’। মঙ্গলবার বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের মধ্য দিয়ে বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। তাই আজকে (৩০ সেপ্টেম্বর) দিনের অধিকাংশ সময়েই কড়া রোদের উপস্থিতি থাকতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ফেসবুক পেজে আরও বলা হয়, বৃষ্টি বলয় ‘প্রবাহ’ আজ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকলেও সর্বোচ্চ সক্রিয় থাকবে পারে ২ থেকে ৪ অক্টোবর। এ ছাড়া ১ অক্টোবর মাঝারি সক্রিয় আর ৩০ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর কম সক্রিয় থাকবে পারে।

অন্যদিকে, সাগরে লঘুচাপ তৈরি হচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় কড়া রোদের ফলে বেশ ভ্যাপসা গরম অনুভব হচ্ছে। তবে, ২ অক্টোবর থেকে দেশের অধিকাংশ স্থানে গরমের তীব্রতা অনেক কমে যাবে।

এদিকে, মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় আজ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 September 2025

ভ্যাপসা গরম ও বৃষ্টি বলয় নিয়ে নতুন করে যা জানা গেল

chitrodesh.com