প্রধান সংবাদ

বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছেন মোদি

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই উপহার দেওয়া হবে। ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি পাবে পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট।

২৬ মার্চ দুদিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনে ৮ টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করবেন।

চিত্রদেশ//এফ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
17 March 2021

বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছেন মোদি

chitrodesh.com