প্রধান সংবাদ

প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান

স্টাফ রিপোর্টার:
ঢাকার শাজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেয়া হয়।

গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার-সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০১৯- ২২ সাল পর্যন্ত ১ হাজার ১২১ লাখ টাকা ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা করা হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 May 2022

প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান

chitrodesh.com