প্রধান সংবাদস্বাস্থ্য কথা

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশে ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশে অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে অক্সফোর্ডের তিন কোটি করোনার ভ্যাকসিন আসবে। এখন ভ্যাকসিন তৈরি ও অনুমোদনের অপেক্ষা।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ এখনও দেশে আঘাত হানেনি। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। মৃত্যুর হারও কম। এর জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান মন্ত্রী।

স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সলানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 December 2020

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশে ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

chitrodesh.com