চিত্রদেশ

ফুচকা ও পিৎজা খাচ্ছেন আনুশকা

বিনোদন ডেস্ক:

আর কদিন বাদেই আনুশকা শর্মার কোলজুড়ে আসতে চলেছে নতুন অতিথি। সেই আনন্দে তার যেন আর অপেক্ষা সইছে না। এই সময়ে কোনো খাবারই বাদ দিচ্ছেন না অভিনেত্রী। যা ইচ্ছে করছে তাই খাচ্ছেন। ভাজাভুজি, মশলাদার খাবার বাদ দিচ্ছেন না কিছুই।

গর্ভাবস্থার এই পর্যায়ে খিদে বেশি হচ্ছে আনুশকার। তার ওপর টক-ঝাল-নোনতা খাবার দেখলে খাবার ইচ্ছে বেড়ে হচ্ছে দ্বিগুণ। শুক্রবার বাড়িতেই ফুচকার ডালা সাজিয়ে বসেছিলেন। টক জল, বুন্দি, চাটনি—বাদ ছিল না কিছুই। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে আনুশকা লিখেছেন, ‘গো বিগ অ্যাট হোম’। অর্থাৎ বাড়িতেই এই সব বানিয়ে ফুচকা খাওয়ার তীব্র ইচ্ছে পূরণ করেছেন।

 

এরপর শনিবার তিনি খেয়েছেন পিৎজা। ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে কোলে প্লেট নিয়ে তার উপর রেখেছেন পিৎজার বিশাল একখানা টুকরো। পাশেই দু’টি বাক্সে রাখা আরও পিৎজা। এবার অভিনেত্রীর ক্যাপশন, ‘গো বিগ অর গো হোম।’ সোজা কথায় বেশি খাও নয়তো বাড়ি যাও।

এদিকে স্বামী বিরাট কোহলি তার স্ত্রীর যত্নের কোনও ত্রুটি রাখছেন না। মুখের কথা খসতে না খসতেই এনে হাজির করছেন আনুশকার পছন্দের খাবার। তবে বিরাটের এনে দেওয়া পিৎজাতেই থামেননি আনুশকা।

 

পিৎজা, ফুচকার পর রবিবার খেয়েছেন সিন্ধি ব্রাঞ্চ। প্রাতঃরাশ আর মধ্যাহ্নভোজের মাঝামাঝি সময়ে রীতিমতো বুফে সাজিয়ে খেতে বসেছেন। কী নেই সেখানে। পুরী, পাঁপড়, দই, ভাজি এমনকী ছবিতে দেখা যাচ্ছে মশলাদার নানা পদও। তবে রবিবারের ব্রাঞ্চের আয়োজক বিরাট কোহলি নন। আনুশকারই এক বন্ধু। আনুশকার প্রবল খিদে মেটাতে যা যা করার সবটুকুই করেছেন তিনি। পাকিস্তানের সিন্ধ প্রদেশের স্পেশাল খাবার খেয়ে খুশি আনুশকাও।

নেটাগরিকরা আনুশকার এই খাই খাই ভাব বেশ উপভোগ করছেন। আপাতত তাই আগামী দিনে আর কী কী খাওয়ার সাধ হয় অনুষ্কার সেটাই জানতে মুখিয়ে রয়েছে সোশ্যাল দুনিয়া।

 

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 January 2021

ফুচকা ও পিৎজা খাচ্ছেন আনুশকা

chitrodesh.com