খেলাধুলাপ্রধান সংবাদ

ফাইনালে ওঠার লড়াই মাঠে নামছে চট্টগ্রাম-রাজশাহী

স্পোর্টস ডেস্ক:

ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। জয়ী দল ফাইনালে লড়বে প্রথম কোয়ালিফায়ার জেতা খুলনা টাইগার্সের বিপক্ষে।

এলিমিনেটর ম্যাচ জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ইনজুরি কাটিয়ে ফেরা অধিনায়ক আছেন ছন্দে। শেষ দিকে যোগ দেয়া ক্রিস গেইল বড় ইনিংস খেলতে না পারলেও একদম খারাপ করছেন না।

রাজশাহী রয়্যালসও শুরু থেকে দারুণ খেলেছে। প্রথম কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে হেরেও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনাল খেলার সুযোগ আছে দলটির। লিটন-আফিফের উদ্বোধনী জুটি ভরসা হয়ে উঠছে।

মিডল অর্ডারে শোয়েব মালিক-আন্দ্রে রাসেলরা পারফর্ম করলে ম্যাচ জেতা কঠিন নয়। ফাইনালে উঠার সুযোগটা শতভাগ দিয়ে কাজে লাগাতে চাইবে রাজশাহী ও চট্টগ্রাম।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 January 2020

ফাইনালে ওঠার লড়াই মাঠে নামছে চট্টগ্রাম-রাজশাহী

chitrodesh.com