গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবিতা ‘বিসর্জন’

- মো: মেহেবুব হক

আমি আমিত্বের সাগরে হাবুডুবু খেতে চাই না,
চাই না আমি নিজেকে
আড়াল করতে
সকলের থেকে
নিজেকে অনেক কিছু ভেবে।
বরং আমি
মিশে যেতে চাই
মানুষের মাঝে
হৃদয়ের টানে।
শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসায়
সকলকে আপন করে
নিতে চাই হৃদয়ের গহিনে।
আমি একাকিত্বের বেড়াজালে
বন্দি হতে চাই না,
আমি চাই হারিয়ে যেতে
মহামানবের সাগরতীরে,
প্রবেশ করতে চাই
সকলের মনের গভীরে।
আবিস্কার করতে চাই
নিজেকে বহুত্বের মাঝে
নিত্য নতুন সাজে।

কবি: মেহেববুব হক

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 February 2022

কবিতা 'বিসর্জন'

chitrodesh.com