প্রধান সংবাদবিনোদন

তোফাজ্জলের মৃত্যু নিয়ে যা বললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক
চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যুর ঘটনায় দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনায় ছোটপর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও এ ঘটনায় ফেসবুকে পোস্ট করেছেন।

পোস্টে মেহজাবীন উল্লেখ করেছেন, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনায়।

কমেন্ট বক্সে একজন লিখেছেন, আবরার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিল এবং তোফাজ্জল ভাই কে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার। এর বিচার আজকের ভিতর করা দরকার, কে মেধাবী কে ঢাবি ছাত্র এইসব এখন আর দেখার সময় না। বিচার করতে হবে, মানে করতে হবে।

শাহরিফ সরকার নামে এক ভক্ত বলেন, যাই হোক দোষটা অন্য দলের উপরে চাপায় দিতে পারলেই কেন জানি সবাই ভাবে বেঁচে যাবে। অন্যায় শুধু অন্যায় এখানে দল টানার কি আছে?

আরেকজনের ভাষ্য, বর্তমানে যে অবস্থা এই সমাজের অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা না হলে, তা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 September 2024

তোফাজ্জলের মৃত্যু নিয়ে যা বললেন মেহজাবীন

chitrodesh.com