অন্যান্যপ্রধান সংবাদ

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হিমেল হাওয়ার দাপট। গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে শীতের দাপটও বেড়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 December 2025

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

chitrodesh.com