প্রধান সংবাদ

রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তরে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তরে জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেছেন, মানবিক কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হলেও তারা এখন বাংলাদেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গারা বর্তমানে কক্সবাজারে ঘনবসতিপূর্ণ জীবনযাপন করছে। ভাষানচরে স্থানান্তর করা গেলে তারা জীবিকার ব্যবস্থাসহ বসবাসযোগ্য পরিবেশে মর্যাদাপূর্ণ জীবন পাবে। ভাষানচরে লাখেরও বেশি লোকের আবাসনের ব্যবস্থা রয়েছে। সেখানে উন্নতমানের জীবন যাপন ও রোহিঙ্গা শিশুদের নিজস্ব ভাষায় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু খুব শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো নিশ্চয়তা নেই। তাই রোহিঙ্গাদের আরও উন্নত জায়গা হিসেবে ভাষানচরে স্থানান্তর করা উচিত এবং জাতিসংঘ এ বিষয়ে সহযোগিতা করতে পারে।

এসময় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে সহযোগিতার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে জাতিসংঘের এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 February 2023

রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তরে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

chitrodesh.com