কর্পোরেট সংবাদপ্রধান সংবাদ

ডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১৫ শতাংশ বোনাস।

আজ শনিবার (৬ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১০ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৭ টাকা ৮৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৮ টাকা ৬৫ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩১ টাকা ২২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ১১ টাকা ৬৮ পয়সা ছিল।

আগামী ২৬ এপ্রিল, সোমবার সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

 

 

//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 March 2021

ডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

chitrodesh.com