প্রধান সংবাদসারাদেশ

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার ৫ যাত্রী নিহত

টাঙ্গাইল প্র‌তি‌নি‌ধি :

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুতস্পৃষ্টে নৌকার ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২) ও উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।

ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল।গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কয়জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।

এ প্রসঙ্গে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে ডুবুরি দল পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 July 2020

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার ৫ যাত্রী নিহত

chitrodesh.com