প্রধান সংবাদরাজনীতি

৫১তম জন্মদিন, ফেসবুকে যা লিখলেন জয়

স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন আজ।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এদিনে (২৭ জুলাই) জন্মগ্রহণ করেন জয়। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দু’জনের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কারিগর হিসেবে কাজ করছেন কম্পিউটার বিজ্ঞানী জয়।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

৫১তম জন্মদিন উপলক্ষ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, ‘যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার বয়স এখন অর্ধশতাব্দী, বাংলাদেশের সমান বয়স। আমাদের আওয়ামী লীগ সরকারের ১২ বছর পর বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের, ডিজিটালাইজড দেশ। আমি এখন একজন মধ্যবয়সী টেক উদ্যোক্তা!’

চিত্রদশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 July 2021

৫১তম জন্মদিন, ফেসবুকে যা লিখলেন জয়

chitrodesh.com