প্রধান সংবাদসারাদেশ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌ চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি:
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে রোববার দিনগত রাত থেকে বন্ধ রয়েছে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল। ঘনকুয়াশার কারণে রাত পৌনে ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। পরে সোমবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ করে দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, রাত পৌনে দুইটার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ঘন কুয়াশার কারণে সোমবার সকালে বন্ধ করে দেয়া হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচলও।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের এক কর্মকর্তা জানান, কাঠালবাড়ী- শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে রাত পৌনে ২টা থেকে। কুয়াশা কমে গেলে স্বাভাবিক হবে নৌ চলাচল।

 

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 January 2020

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌ চলাচল বন্ধ

chitrodesh.com