প্রধান সংবাদ

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ মে) সকাল ১০টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে তাকে বিদায় জানান।

গত ৪ মে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তিন দেশ সফরের তৃতীয় ধাপে যুক্তরাজ্যে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে, তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিওতে চার দিনের সরকারি সফর শেষ করে ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসি পৌঁছান। যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 May 2023

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

chitrodesh.com