প্রধান সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৩, শনাক্ত ২৯৯৬

স্টাফ রিপোর্টার:

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,৪৭১ জনে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২,৯৯৬জন। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২,৬৩,৫০৩।

মঙ্গলবার করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৭২ জন। দেশে করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.২২ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৬৭ শতাংশ।

সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৬ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৩১৮ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮২০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি।

এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ৩৩ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও নারী পাঁচজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে পাঁচজন করে ১০ জন, রংপুর বিভাগে চারজন, খুলনা বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে তিনজন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৬৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৮৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৫৮ হাজার ৩৫৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৯ হাজার ৮৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ২৬০ জন।

বরাবরের মতোই বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, চীনের উহান থেকে করোনা গত ছয় মাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে। দেশে করোনা সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনায় মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 August 2020

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৩, শনাক্ত ২৯৯৬

chitrodesh.com