চিত্রদেশ

নতুন বছরে ‘রিজেন্ট স্ক্রিনস’সেবা চালু করবে রিজেন্ট এয়ারওয়েজ

স্টাফ রিপোর্টার:

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নিবার্হী কর্মকর্তা ইমরান আসিফ বলেছেন, ‘আমরা গ্রাহকদের প্রত্যাশার কথা মাথায় রেখে কেবল আমাদের বহর এবং নেটওয়ার্ককেই প্রসারিত করতে চাইনা। বরং যাত্রীদের নতুন পরিষেবার সাথে খুব শিগগিরই বাংলাদেশ এভিয়েশন খাতে প্রথম ওয়াই-ফাইভিত্তিক ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে রিজেন্ট। এর ফলে যাত্রীরা তাদের ব্যক্তিগত নোটবুক, ট্যাবলেট বা মোবাইল ফোনে ওয়াই-ফাই এর মাধ্যমে সরাসরি বিভিন্ন মাল্টিমিডিয়া প্রোগ্রাম উপভোগ করার সুযোগ পাবেন’। যা দেশের কোন এয়ারলাইনসের প্রথম ওয়াই-ফাই ভিত্তিক ইনফ্লাইট বিনোদন সেবা।

তিনি আরো বলেন, অতি সম্প্রতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মিডিয়া রিজেন্ট এয়ারওয়েজ বন্ধ হয়ে যেতে পারে মর্মে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন ।

আজ বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে রিজেন্ট এয়ারওয়েজের সিইও ইমরান আসিফ এসব কথা জানান।

তিনি বলেন, ‘২০২০ সালে বিমান ব্যবসা পরিচালনার প্রথম দশক পূর্ণ করার দ্বার প্রান্তে এসে আমাদের দশকপূর্তি ভিশন হচ্ছে আমরা সর্বদা যেমন ছিলাম তেমন নিরাপদ এবং নির্ভরযোগ্য থাকার মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিমান সংস্থায় পরিণত হওয়া।

নিরাপত্তা বিষয়ে আসিফ ইমরান বলেন, ‘নিরাপত্তার বিষয়টি অনুধাবন ও অনুসরণ করি বলেই রিজেন্ট এয়ারওয়েজের কোন যাত্রী বা বিমান কোন ধরনের দুর্ঘটনার শিকার হয়নি। আমাদের কাছে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং কোন অবস্থাতে আমরা এই বিষয়টিতে কোনো ছাড় দিতে রাজি নই।

আসিফ ইমরান বলেন, ‘২০২০ সালের রিজেন্ট আরো চারটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ডেলিভারি পাওয়ার কথা রয়েছে। নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে এ জাতীয় আটটি উড়োজাহাজের একটি আধুনিক বহর নিয়ে নিজস্ব নেটওয়ার্ক সম্প্রসারণ হবে। পাশাপাশি বর্তমান গন্তব্যগুলোতে উড্ডয়ন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে রিজেন্টের’।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া এবং পরিচালক বিক্রয় ও বিপণন সোহেল মজিদসহ আরো অনেকেই।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 January 2020

নতুন বছরে ‘রিজেন্ট স্ক্রিনস’সেবা চালু করবে রিজেন্ট এয়ারওয়েজ

chitrodesh.com