প্রধান সংবাদ

আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
তিন দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার রাত ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে সফরকালীন আবাসস্থল শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে।

এর আগে বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়েন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 January 2020

আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

chitrodesh.com