প্রধান সংবাদরাজনীতি

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এর আগে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রোববার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম। শেষ সময় পর্যন্ত মোট ৩৫২ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তাদের মধ্য থেকে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করবে দল।

 

 

চিত্রদেশ//এলএইচ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 December 2020

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

chitrodesh.com