প্রধান সংবাদস্বাস্থ্য কথা

২৬ মার্চের পর টিকার পরবর্তী চালান

স্টাফ রিপোর্টার:
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পরবর্তী চালান আগামী ২৬ মার্চ বা তার পর আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

রোববার তেজগাঁওয়ে সিএমএসডির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যসেবা সচিব বলেন, ২৬ মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন, আমার মনে হয় উনার সফরের সাথে বা উনার সফরের পরপরই আমরা সেরাম ইনস্টিটিউট থেকে মার্চ মাসের যে চালান সেটি পাব। এ ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। এমনও হতে পারে যে মার্চেরটা এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে। আমাদের কাছে যতটুকু সংবাদ।

সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে গতবছর নভেম্বরে যে চুক্তি হয়েছিল, তার মধ্যে দুই চালানে ৭০ লাখ ডোজ ইতোমধ্যে বাংলাদেশ হাতে পেয়েছে। তার আগে ভারত সরকার উপহার হিসেবে যে ২০ লাখ ডোজ টিকা দিয়েছিল, সেটাও সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, যা তারা বাজারজাত করছে কোভিশিল্ড নামে।

টিকার প্রথম চালান হাতে পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরু হয়। এ পর্যন্ত ৪৭ লাখ ৬০ হাজার মানুষ এ টিকার প্রথম ডোজ পেয়েছে, যা মোট জনসংখ্যার ৩ শতাংশের কম।

 

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 March 2021

২৬ মার্চের পর টিকার পরবর্তী চালান

chitrodesh.com