প্রধান সংবাদ

অবশেষে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইতালি

স্টাফ রিপোর্টার:
করোনার মধ্যে ৭৫ বাংলাদেশি যাত্রী ইতালিতে প্রবেশের পর তাদের শরীরে কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, দীর্ঘদিন পর অবশেষে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দেশটি। ফলে ছুটিতে এসে আটকেপড়া বাংলাদেশি প্রবাসীরা এখন ইতালিতে ফিরে যেতে পারবেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

করোনা মহামারীর মধ্যেই গত ৭ জুলাই ভাড়া করা বিশেষ চার্টার্ড ফ্লাইটে ইতালি যান বাংলাদেশি প্রবাসীরা। সেখানে পৌঁছানোর পর ৭৫ জনের করোনা শনাক্ত করে ইতালি কর্তৃপক্ষ। এরপর থেকেই বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি। এরমধ্যে কয়েক দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ গত ১৪ অক্টোবর শেষ হয়েছে। তবে এবার আর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায়নি ইতালি। ফলে ইতালিতে ফিরতে বাংলাদেশি প্রবাসীদের বাধা নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের অনুমতিপত্রের মেয়াদ আছে কেবল তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আপাতত নতুন করে কাউকে ভিসা দেয়া হবে না।

তবে তিনি বলেন, যাদের আবাসিক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার জন্য তাদের আবেদন বিবেচনা করা হবে। ইতালির পুলিশ তাদের তথ্য যাচাই করে জানানোর পর ভিসা দেয়া হবে। ঢাকায় ইতালির রাষ্ট্রদূত জানিয়েছেন- তাৎক্ষণিকভাবে এ যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

চিত্রদেশ//এল/

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 October 2020

অবশেষে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইতালি

chitrodesh.com