প্রধান সংবাদ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনাল‌য়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার তাদের টেস্ট করা হলে শুক্রবার তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়।

মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 June 2020

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

chitrodesh.com