অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার:
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে দেশে চলছে লকডাউন। এ অবস্থায় মারাত্মক অর্থনৈতিক মন্দার মুখে বিশ্ব। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দামও ওঠা-নামা করছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, শুক্রবার (০৫ জুন) বিশ্ববাজারে সোনার দাম ৪৪ দশমিক ৪০ মার্কিন ডলার বা ২ দশমিক ৬ শতাংশ কমে হয়েছে প্রতি আউন্স ১ হাজার ৬৮৩ ডলার, যা ২ মের পর সর্বনিম্ন। পুরো সপ্তাহের হিসাবে সোনার দাম কমেছে প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

এর পাশাপাশি রুপার দামও কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। বিশ্ববাজারের পাশাপাশি সোনার দাম কমেছে ভারতেও। শুক্রবার ভারতে ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৩৫০ রুপিতে নেমে যায়। এদিন সোনার দর প্রায় ১ শতাংশ কমেছে।

গোল্ড নিউজলেটারের সম্পাদক ব্রিয়েন লান্ডিন বলেন, অর্থনীতির সব ডাটা ও বড় নির্দেশকগুলো যখন নিম্নমুখী তখন আমেরিকায় চাকরি বাড়ছে, এটা ছোট হলেও এ সময়ের জন্য বড় খবর। ফলে মানুষ স্বর্ণ ও রুপা মজুদ না রেখে বিক্রি করেছে, যা দাম কমাতে ভূমিকা রেখেছে।

শুক্রবার দেওয়া যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী মে মাসে যুক্তরাষ্ট্রে নতুন ২৫ লাখ চাকরির সুযাগ তৈরি হয়েছে। এতে দেশটিতে বেকারত্ব কমে হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

ইকোনমিস্টের এক জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রে ৭২ লাখের বেশি লোক চাকরি হারাবে। এতে এপ্রিলে বেকারত্বের হার বেড়ে হবে ১৯ শতাংশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী রেকর্ড ১৪ দশমিক ৭ শতাংশের বেশি। কিন্তু নতুন কর্মসংস্থান হওয়ায় সে আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না, যার হাওয়া লেগেছে স্বর্ণের বাজারে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 June 2020

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

chitrodesh.com