প্রধান সংবাদ

২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্ত ৩, মৃত ১

স্টাফ রিপোর্টার:
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এদের মধ্যে নতুন করে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি করে চলেছি। বিভিন্ন হাসপাতালে মেডিকেল ভেন্টিলেটর যুক্ত হচ্ছে। এছাড়া করোনার জন্য আরও হাসপাতাল তৈরি করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজে টেস্টিং সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৮ লাখ ৫৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় ৪২ হাজার ৩২২ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 April 2020

২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্ত ৩, মৃত ১

chitrodesh.com